ঢাকাSunday , 20 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Link Copied!

মুক্তাগাছা mukthagacha Pourasabaআসন্ন পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ বিল্লাল হোসেন সরকার, বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বর্তমান মেয়র মোঃ শহীদুল ইসলাম শহিদ, জাতীয় পার্টিও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ আতাউর রহমান লেলিন, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পি ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরাম আলী ভুলু।

এদের মধ্যে দেবাশীষ ঘোষ বাপ্পী ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাকী ৫জন মুক্তাগাছা উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র জমা দেন। সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে মোট ৪৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24