ঢাকাSunday , 13 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দলে ক্ষোভ নেই: বার্সা কোচ

Link Copied!

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। গত সপ্তাহে লা লিগায় কাদিসের মতো দলের বিরুদ্ধে ১-২ গোলে হার। তার ধাক্কা সামলে ওঠার আগে গত বুধবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিরুদ্ধে হার ০-৩ গোলে। সব মিলিয়ে বিপর্যস্ত বার্সেলোনা আজ, রবিবার লা লিগায় লেভান্তের বিরুদ্ধে নতুন পরীক্ষা দিতে নামছে।

পয়েন্ট টেবলে লেভান্তে রয়েছে ১৮ নম্বরে। কিন্তু ৯ নম্বরে থাকা বার্সেলোনাও স্বস্তিতে থাকার সুযোগ পাচ্ছে না। বিশেষ করে, স্পেনীয় সংবাদমাধ্যমের একটি অংশ জানিয়েছে, নতুন ম্যানেজার রোনাল্ড কোমানের ফুটবল-দর্শনের সঙ্গে এখনও নিজেদের মানিয়ে নিতে পারেননি ফুটবলাররা। তা নিয়ে আড়ালে অনেক ফুটবলারই না কি উষ্মাপ্রকাশ করেছেন।

শনিবার সাংবাদিক সম্মেলনে কোমান জানিয়েছেন, টানা দুই হারের পরেও তাঁর কাজ করতে কোনও সমস্যাই হচ্ছে না। তিনি বলেছেন, “আমি বরাবর ফুটবলারদের ভাবনাকে সম্মান দেওয়ার চেষ্টা করে এসেছি। তবে এটা এমন একটা ক্লাব যেখানে কোনও সমস্যা হলে তা স্পষ্ট করে জানাতে হবে।” যোগ করেন, “ফুটবলারদের বলি, যদি আমাকে নিয়ে সমস্যা হয়ে থাকে, তবে সেটা আমাকেই বলতে হবে। তার পরেও ফুটবলারদের অসন্তোষ সংক্রান্ত যে খবর ফাঁস হয়ে বাইরে প্রকাশিত হয়, তা সম্পূর্ণ মিথ্যা। ফুটবলারদের উপরে আস্থা না থাকলে আমি কাজই করতে পারতাম না।”
তবে কোমান মেনে নিয়েছেন, দলের সাম্প্রতিক ফল তাঁকেও বেশ উদ্বেগে রেখেছে। সেই ব্যর্থতা ঝেড়ে ফেলতে হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।