ঢাকাWednesday , 9 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ভোমরা গ্রামের বাবরালী গাজীর ছেলে কবির গাজী (৪০) ও যশোর জেলার নোয়াপাড়া গ্রামের সাধন কুমার সেন (৩৯)। তবে, আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, কবির ও সাধন বিকালে ভোমরা স্থল বন্দর থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থলবন্দর সড়কের নবাতকাটি এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরাগামী একটি ট্রাকের
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবির ও সাধন নিহত হন।
এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানে ধাক্কা লাগে। এতে ভ্যানের দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।