
ময়মনসিংহের ত্রিশালে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ উপলক্ষে মানববন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
বুধবার (০৯ ডিসেম্বর) ইনফিনিটি মেগা মলের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন ও মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ইনফিনিটি মেগা মলের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুনিরুল হক খান, সাধারণ সম্পাদক মেজবাহুদ্দোজা, সাপ্তাহিক ত্রিশালবার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



