ঢাকাWednesday , 9 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

জামালপুরে প্রভাবশালীদের দ্বারা বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ভুক্তভোগী নাকাটি এলাকাবাসীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

স্থানীয় নাকাটি ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রুবেল রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আস্তর আলী, মোক্তার আলী, মোকছেদ আলী, আলম, মতি, নূর বানু ও জরিনা প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, প্রভাবশালী ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। সেইসাথে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও জমি দখল করেছে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।