ঢাকাSunday , 6 December 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভাইকে বাঁচাতে এসে বোন খুন

Link Copied!

ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ভাইকে বাঁচাতে এসে খুন হয়েছেন বোন পারুল বেগম (৫৭)। শনিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারুল বেগম সিধলা ইউনিয়নের সিধলা মানিয়াকান্দা গ্রামের মো: আব্দুল আজিজ খানের স্ত্রী।

জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মানিয়াকান্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে পারুল বেগম গুরুতর আহত হন। এসময় আরো ছয়জন আহত হন।

সংঘর্ষের ঘটনায় সিধলা মানিয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হাসিম মাস্টারের ছেলে মো: সাখাওয়াত হোসেন (৫৬) গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান, বাবার ক্রয়সূত্রে জমিজমা ও সিধলা বাজারের জমি নিয়ে কথা আছে বলে তার চাচাতো ভাই আব্দুর রশিদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপরই তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশে হামলা চালান। তার চিৎকারে ভাই-বোন ও পরিবারের লোকজন ছুটে আসে। এসময় ভাই সাখাওয়াত হোসেনকে বাঁচাতে এসে আহত হন তার বোন পারুল বেগম।

গৌরীপুর থানার ওসি মো: বোরহান উদ্দিন জানান, এঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। এ মামলায় হত্যাকাণ্ডের বিষয়টি আদালতের অনুমতি সাপেক্ষে সংযোজন করা হবে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মৃত সাহার উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৬৫), আবু হাম্মাদের ছেলে উজ্জল মিয়া (২৮), তাহের উদ্দিন ফকিরের ছেলে আবু হাম্মাদ (৫৬), আব্দুল গফুরের ছেলে আব্দুল রাশিদ (৪৬) ও আব্দুর রউফ (৬৫)।
ওসি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24