ঢাকাThursday , 10 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

Link Copied!

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশ বলছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্দুক, ২২ রাউন্ড গুলি ও ২২ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আজ বৃহস্পতিবার ভোরে সাবরাং ইউনিয়নের হাড়িয়াখালী খুরের মুখ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতো বৃহস্পতিবার ভোরে সাবরাং খুরের মুখ সমুদ্র সৈকত এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় আটকদের দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার ইমাম শরীফের ছেলে আব্দুর রশিদ ডাইল্যা (৪৭) ও একই ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৩)।

এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ ও কনেস্টবল হৃদয়।

ওসি প্রদীপ কুমার দাশ আরো জানান, নিহত আব্দুর রশিদ ডাইল্যার নামে ৬টি ও আবুল কালামের নামে ইয়াবা ও মানব পাচারসহ ১০টি মামলা রয়েছে।

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24