ঢাকাSaturday , 28 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘ফাখরিযাদের প্রতিষ্ঠান থেকেই প্রথম করোনার টেস্ট কিট উৎপাদন করে ইরান’

Link Copied!

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানিয়েছেন, গুপ্তহত্যার শিকার বিজ্ঞানী মোহসেন ফাখরিযাদে পরিচালিত একটি গবেষণা কেন্দ্র থেকেই সর্বপ্রথম ইরানের জনগণের জন্য করোনাভাইরাসের টেস্ট কিট উৎপাদন করা হয়েছিল। জেনারেল হাতামি ফাখরিযাদেকে করোনাভাইরাসের বিরুদ্ধে দেশের বৈজ্ঞানিক আন্দোলনের পথিকৃৎ বলে উল্লেখ করেন।

মোহসেন ফাখরিযাদেকে শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে দামাভান্দ এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার পরপরই প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এ তথ্য জানান।

ফাখরিযাদেকে কেন হত্যা করা হল- এমন এক প্রশ্নের জবাবে জেনারেল হাতামি জানান, এই প্রখ্যাত বিজ্ঞানী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী যার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক আবিষ্কার রয়েছে এবং ইরানের বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তিনি বহু সংখ্যক বিজ্ঞানীকে প্রশিক্ষণ দিয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ফাখরিযাদের অবদানকে মহান এবং ফলপ্রসূ বলে মন্তব্য করেন। তিনি বলেন, যখনই ইরান কোনও বড় ও ফলপ্রসূ পদক্ষেপ নিয়েছে তখনই শত্রুরা ইরানের সেই পদক্ষেপকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে; ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় এমন ধরনের লক্ষ্যবস্তু ছিল।

জেহনারেল হাতামি বলেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রভাগে রয়েছে। তিনি জানান, বিজ্ঞানী ফাখরিযাদে ইরানের প্রতিরক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তবে এসব ব্যাপারে তেমন কোনও আলোচনা হয়নি।

এ সময় তিনি উদাহরণ হিসেবে বিমান প্রতিরক্ষা অথবা রাডার ছাড়া শত্রুর বিমান চিহ্নিত করার ক্ষেত্রে লেজার রশ্মির ব্যবহারের কথা উল্লেখ করেন। সূত্র: পার্সটুডে

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।