ঢাকাFriday , 27 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মারা গেলেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী মাহদি

Link Copied!

Sudan PMকরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সুদানের শেষ প্রধানমন্ত্রী সাদিক আল মাহদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সংযুক্ত আরব আমিরাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মাহদির জাতীয় উম্মা পার্টি এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর এপির।

২৯ অক্টোবর তার করোনা ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের ওই হাসপাতালে তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর মাহদি মারা যান।

সুদানের ওমদুরমান শহরে শুক্রবার তাকে সমাহিত করা হবে। ১৯৮৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী থাকাকালীন এক সামরিক অভ্যুত্থানে মাহদিকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরই ক্ষমতা দখল করেন সাবেক প্রেসিডেন্ট ওর আল বাশার।

টানা প্রায় ৩ দশক ক্ষমতায় থাকার পর গেল বছর আল বাশারও অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার এই পালাবদলে দেশটিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন মাহদি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।