ঢাকাThursday , 26 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে নিজ ঘরে আগুনে পুড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু

Link Copied!

Dead লাশ নিহত killময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন ৯০ বছরের এক বৃদ্ধা। ঘরের ভেতর রান্না করতে গিয়ে কাপড়ে আগুনে লেগে ঘটনাস্থলেই এ মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি বাসায় একাই ছিলেন। নিহত বৃদ্ধার নাম সখিনা খাতুন (৯০)। তিনি পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হালিম উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা সখিনা খাতুন বাড়িতে একা থাকায় দুপুর সোয়া তিনটার দিকে রান্না করতে যান। রান্না করার সময় বয়োবৃদ্ধ হওয়ার কারনে তার পড়নের কাপড়ে গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় ওই বৃদ্ধা গ্যাসের চুলার আগুন নেভাতে সক্ষম হলেও নিজের শরীরের আগুন নেভাতে পারেননি। এ অবস্থায় ঘটনাস্থলেই সখিনা খাতুনের মৃত্যু হয়।

নিহত সখিনার সাব্বির মিয়া ঘটনার পর বাড়িতে এসে দেখেন তার দাদী আগুনে পুড়ে মারা গেছেন। পরে তিনি পরিবারের অন্যসদস্যদের খবর দেন।

এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে অফিসার পাঠানো হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24