ঢাকাTuesday , 24 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয়দের স্লেজিং কিভাবে সামলাবেন ওয়ার্নার? জানালেন নিজেই

Link Copied!

ভারত-অস্ট্রেলিয়া মানেই বাড়তি উত্তেজনা। মাঠের বাইরেও চলে পাল্টাপাল্টি হুঙ্কার। এসব নিয়েই আবারও মুখোমুখি দুই দল। ২৭ নভেম্বর থেকে সিডনিতে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ।

তবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামার আগে স্লেজিং নিয়ে চিন্তিত নন অস্ট্রেলিয়ার সবচেয়ে আগ্রাসী ক্রিকেটার হিসেবে পরিচিত ডেভিড ওয়ার্নার। প্রতিপক্ষ যতই স্লেজিং করুক না কেন, ৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার নিরুত্তাপ থাকবেন। মুখে নয়, ব্যাট দিয়ে কথা বলতে চান ওয়ার্নার।

সোমবার সংবাদ সম্মেলনে ওয়ার্নার বললেন, ‘ভারতে আমরা শেষবার যখন গিয়েছিলাম, তখন তারা কথার লড়াইয়ে নেমেছিল। আমরা সময়ের সঙ্গে সঙ্গে শিখছি, বিশেষ করে আমি। কথার লড়াইয়ে গেলে তা উপেক্ষা করে উল্টো কিছু ঘটানো যায়। মুখ নয়, কথা বলতে হবে ব্যাট দিয়ে।’
প্রতিপক্ষের কাছ থেকে আসা স্লেজিংকে এবার নিজেকে উজ্জীবিত রাখতে ব্যবহার করবেন ওয়ার্নার, ‘আপনার সতীর্থদের ওপর কী প্রভাব (মেজাজ হারালে) পড়তে পারে তা আপনি জানেন না। তাই আপনাকে প্রতিপক্ষের প্রতি আরও বেশি বিনয়ী ও শ্রদ্ধাশীল হতে হবে।’

২০১৮ সালে কেপ টাউনে বল টেম্পারিংয়ে নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেটে ফিরে অনেক বেশি পরিণত ওয়ার্নার। তবে পিতৃত্বই তাকে অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ করেছে বলে জানালেন এই মারকুটে ব্যাটসম্যান, ‘বাচ্চারা কথা না শুনলে আপনাকে ধৈর্য ধরতে হবে, বেশি আগ্রাসী হওয়া যাবে না, রেগে যাওয়া যাবে না। আমি মাঠে ও মাঠের বাইরে আমাকে এসব পরীক্ষা দিতে হয়েছে এবং আমি শিখেছি।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।