ঢাকাSunday , 22 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত সরকার রেলখাতকে ধ্বংস করে দিয়ে গেছে : রেলমন্ত্রী

Link Copied!

রেলপথ মন্ত্রী নূরল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত সরকার রেলখাতকে ধ্বংস করে দিয়ে গেছে। এজন্য রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না।

আজ রবিবার বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাকেই প্রাধান্য দেয়া হয় বেশি। আর পৃথিবীর কোন দেশের রেলই লাভজনক নয়। তবে আমরা রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করে যাচ্ছি। আশা করছি রেল লাভজনক অবস্থায় যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রয় প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।