ঢাকাSaturday , 21 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে ময়মনসিংহের কয়েদির মৃত্যু

Link Copied!

Kashimpur-Jail-কাশিমপুর-জেলগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ময়মনসিংহের নান্দাইল থানার চরদিরামপুর এলাকার হাছেন আলীর ছেলে মো. সাইম নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাতে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায় জানান, আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন সাইম। সন্ধ্যায় হঠাৎ করে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাইমের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নম্বর-২৩(১২)১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ৯(২) রুজু ছিল বলে জানান ওই জেল কর্মকর্তা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24