ঢাকাFriday , 20 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ঢেউয়ে করোনার ভয়ঙ্কর তাণ্ডব, টানা ৩য় দিন সাড়ে ১০ হাজারের বেশি মৃত্যু

Link Copied!

দ্বিতীয় ঢেউয়ে আরও শক্তিশালী হয়ে আবিভূর্ত হয়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় টানা তৃতীয় দিনের মতো সাড়ে ১০ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। সবমিলিয়ে মোট প্রাণহানি ১৩ লাখ ৬৫ হাজারের কাছাকাছি।

২৪ ঘণ্টায় নতুনভাবে সাড়ে ৬ লাখ মানুষের শরীরে মিলল করোনাভাইরাস। মে মাসের পর, যুক্তরাষ্ট্রে আবারও দিনে দু’হাজার ছাড়াল মৃত্যু। দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ৫৮ হাজার ছাড়ালো। দিনে এক লাখ ৮০ হাজার মানুষের শরীরে শনাক্ত হয় নতুন সংক্রমণ।

এদিন, সাড়ে ৬শ’র মতো মৃত্যু দেখল ব্রাজিল-ইতালি ও পোল্যান্ড। দৈনিক হিসাবে, ৫৮৪ জনের মৃত্যু রেকর্ড হয়, ভারত। এছাড়া, যুক্তরাজ্য ও মেক্সিকোতে মারা গেছেন ৫শ মানুষ। বৃহস্পতিবার, ফ্রান্স-ইরান-রাশিয়াতেও সাড়ে ৪শ’র বেশি মানুষের মৃত্যু হল কোভিড-১৯ এ। মহামারীর ‘সেকেন্ড ওয়েভ’-এ আগামী ছয় মাস খুব কঠিন সময় যাবে- হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
ডব্লিওএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হানস ক্লুগ বলেন, মহামারীর সেকেন্ড ওয়েভ নিয়ে সত্যিই আমরা উদ্বিগ্ন। ইউরোপ ও বলকান অঞ্চলের ৫০টি দেশ ও আশপাশের এলাকাগুলোয় দ্রুতহারে ছড়াচ্ছে করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের সাথে-সাথে আবারও মহামারীর কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ইউরোপ। আগামী ছ’মাস মহাদেশটির জন্য বেশ কঠিন সময়। কেননা, বিস্তার ঠেকাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো কার্যকরে সময় প্রয়োজন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।