ঢাকাFriday , 20 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়াল

Link Copied!

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ হাজারের বেশি মানুষ। এই সময়ে সেখানে প্রাণ হারিয়েছে ৫৮৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে ১ লাখ ৯২ হাজার জন আক্রান্তের মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ২০ লাখের বেশি মানুষ। আর ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫ জনের মৃত্যুর মধ্যে দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা হয়েছে ২ লাখ ৫৮ হাজারের বেশি।
ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ৭২ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ১৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।