ঢাকাTuesday , 17 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দুর্বৃত্তের হামলায় নাইট গার্ড নিহত

Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুর্বৃত্তের হামলায় আব্দুস সালাম (৩৮) নামে এক নাইট গার্ড নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সালাম উপজেলার সদর ইউনিয়নের নৈন গাঁও গ্রামের মুমশ্বর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোরেশপুর গ্রামে নাইট গার্ডের কাজ করতো সালাম। কে বা কারা ভোর রাতে তাকে মেরে ফেলে চলে যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, খবর পেয়ে সকালে দ্রুত ঘটনাস্থলে আসি। আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।