ঢাকাThursday , 12 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ইয়াবাসহ ময়মনসিংহের যুবক আটক

Link Copied!

গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ময়মনসিংহের ত্রিশাল থানার পারদানীখোলা এলাকার প্রয়াত হযরত আলীর ছেলে মো. আলমগীর হোসেনকে (২৭)। গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ। সেই সাথে চাঁদপুর জেলার সদর থানার চানারা গুবিন্দা এলাকার মো. ইব্রাহিম শেখের ছেলে মো. সাইফুল ইসলাম (২৮)কেও আটক করা হয়।

বুধবার (১১ নভেম্বর) মহানগরীর পুবাইলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার গাজীপুর মহানগরী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মহানগরীর পুবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় সাইফুলের ঘর তল্লাশি করে টেবিলের ড্রয়ার থেকে ৮৪৫ পিস গোলাপী রংয়ের ইয়াবা উদ্ধার করা হয়। পরে মহানগরীর চেরাগ আলী এলাকার আলমগীর হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৮০ পিচ গোলাপী রংয়ের ইয়াবাসহ মোট ১ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার জাকির হাসান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।