ঢাকাMonday , 9 November 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাগদাদে আইএসের হামলায় নিহত ১১

Link Copied!

ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে রাষ্ট্র সমর্থিত উপজাতি বাহিনীর ওপর ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় ১১ জন নিহত হয়েছে।

নিরাপত্তা ও মেডিক্যাল সূত্র এ খবর জানিয়েছে।

বাগদাদ বিমানবন্দরের কাছে আল-রাদওয়ানিয়াহ সেনা ইউনিটে উপজাতি হাশেদ বাহিনীর ওপর রোববার গ্রেনেড হামলা চালায়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আইএস মনিটরিং টাওয়ারে হামলা চালায়। এতে হাশেদ গ্রুপের পাঁচজন এবং ছয়জন স্থানীয় লোক প্রাণ হারায়। স্থানীয়রা হামলা মোকাবেলায় এগিয়ে এসেছিল।

মেডিক্যাল সূত্র জানিয়েছে, আহত আরো আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি।

তিন বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানের পর ২০১৭ সালের শেষে ইরাক আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।

কিন্তু রাষ্ট্রীয় স্থাপনা ও নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে আইএস মাঝেমাঝেই হামলা চালিয়ে আসছে। তবে, রাজধানীর খুব কাছাকাছি হামলা চালানোর ঘটনা ব্যতিক্রম।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।