একাদশ জাতীয় সংসদে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা ও তিন স্বতন্ত্র প্রার্থী শপথ গ্রহণ করেন।
বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
তবে ঐক্যফ্রন্টের সাতজন শপথ পাঠ করেননি।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



