ঢাকাWednesday , 2 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ট্রাক চাপায় একই পরিবারের ৮জন নিহত

Link Copied!

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে ট্রাক চাপায় একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন। রাস্তার পাশের কুঁড়েঘরে একটি দ্রুতগামী ট্রাক ঢুকে পড়ায় নারী ও শিশুসহ একই পরিবারের ৮জন নিহত হওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্মৌর দক্ষিণ-পূর্বে চানদাউলি জেলার ইলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চানদাউলি জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন,‘মঙ্গলবার ভোরে রাস্তার পাশের ওই কুঁড়েঘরে একটি ট্রাক ঢুকে পড়ে। এতে একই পরিবারের ৮জন সদস্য নিহত হয়। এদের মধ্যে ছয়জন ঘটনাস্থলে এবং দু’জন হাসপাতালে মারা যায়।’

কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় কুঁড়েঘরের বাসিন্দারা ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলোসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24