ঢাকাWednesday , 2 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জমিতে পশু চড়ানো নিয়ে বিরোধ, হামলায় নিহত ৩৭

Link Copied!

মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। রাখালরা গ্রামটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে প্রতিদ্বন্দ্বি সম্প্রদায়ের মধ্যে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা দোজো জাতির শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোউলোগোন গ্রামে এ হামলা চালায়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এই হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। এদের সবাই বেসামরিক লোক। এছাড়া এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা অনেক বাড়ি জ্বালিয়ে দিয়েছে।’

ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা বলেন, ‘আমাগেদর গ্রামের প্রধান মুসা দিয়াল্লো এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও এতে তার পরিবারের এক বৃদ্ধা ও এক বালিকা নিহত হয়েছেন।’

ফুলানিরা ডোগোনদের জমিতে তাদের পশু চরাতে যাওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পানি ও জমি নিয়েই এই বিরোধের সৃষ্টি হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24