ঢাকাThursday , 24 September 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

Link Copied!

Accidentময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চন্ডিপাশা নতুন বাজার সরকারি প্রাথমিক মডেল স্কুলের সামনে বাস ও অটো-রিকসার সংঘর্ষে স্বপ্না আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত গৃহবধূ নান্দাইল পৌরসভার নাথপাড়া এলাকার জনৈক খোকন মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় অটোতে থাকা দেলোয়ার হোসেন (৪৫) নামের অপর এক যাত্রী আহত হন।

জানা গেছে, ময়মনসিংহগামী একটি বিআরটিসি বাসের সাথে ওই অটো-রিকসার ধাক্কা লাগলে যাত্রীসহ সেটি ছিটকে পড়ে যায়। আহত যাত্রী দু’জনকে নান্দাইল হাসপাতালে নেয়া হলে স্বপ্না আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে অন্য যাত্রী দেলোয়ার হোসেন আহতাবস্থায় নান্দাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।