ঢাকাTuesday , 1 January 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পুনরায় চালু থ্রিজি ও ফোরজি সেবা

Link Copied!

কয়েকদিন বন্ধ থাকার পর সারাদেশে পুনরায় চালু হয়েছে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নির্দেশনা পাওয়ার পর মোবাইল অপারেটরগুলো এ সেবা চালু করে।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভোটের আগের দিন শনিবার দুপুর থেকে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। ভোটের দিন রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চালু করা হয় থ্রিজি ও ফোরজি সেবা। কিন্তু রোববার চালু করার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তা বন্ধ করতে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এর আগে, গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি।

প্রসঙ্গত, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24