ঢাকাSunday , 20 September 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মসজিদের ইমামকে কুপিয়ে ও জবাই করে হত্যা

Link Copied!

Kill-Dead-হত্যাময়মনসিংহে মসজিদের ইমামকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানায়ায়, জেলার গফরগাঁওয়ের পাগলা থানার বেলদিয়া গ্রামে শনিবার রাতে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত শেখ মজরত আলীর পুত্র হাফেজ আজিম উদ্দিন ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমামমতি করে আসছেন। মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে ফেলে রেখে যায়। লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।