ময়মনসিংহের ফুলবাড়িয়ার বেতবাড়ী গুডু মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ৪২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব-১৪।
জানাযায়, ১৩ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৬.৫০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন বেতবাড়ী গুডু মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির (২৫), পিতা- মৃত ইছব, সাং- কাইখারছালা, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইলকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে কথিত মাদক ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



