নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার ১টার দিকে ভাইস চেয়ারম্যানসহ ৩ জন জামায়াত-বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃতরা হল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা ওলামাদলের সভাপতি মাদ্রাসা সুপার আ ন ম রুহুল আমীন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হোসেন শহীদ সোহরার্দী (বাবু) জামায়াত কর্মী এরশাদ হোসেন ও কবিনুর ইসলাম। তাদের সবাইকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ থানা ওসি (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, আগামী রোববারের জাতীয় নির্বাচনে নাশকতার আশংকা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



