ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক ইন্দ্রজিত দেবনাথ।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনার পর থেকে ময়মনসিংহ জেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



