ঢাকাThursday , 27 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দমন-পীড়নমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করুন : জাতিসঙ্ঘ মহাসচিব

Link Copied!

বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্ভূক্তিমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। আর এ জন্য নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন ও নির্বাচনের পর সহিংসতা, দমন-পীড়ন ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সব অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ নিউ ইয়র্ক থেকে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক এ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সংখ্যালঘু ও নারীসহ বাংলাদেশের সব নাগরিককে অবশ্যই নিরাপদ ও আস্থাশীল থাকতে হবে। নাগরিক সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকদের তাদের ভূমিকা পালনে পূর্ণ সমর্থন দিতে হবে।

বিবৃতিতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জাতিসঙ্ঘের প্রতিশ্রুতি মহাসচিব পুর্নব্যক্ত করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।