ঢাকাTuesday , 25 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইসির সাথে বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা

Link Copied!

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারো নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে বসে ঐক্যফ্রন্ট।

ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত আাছেন।

বৈঠকে আরো উপস্থিত আাছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জ আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চোধুরী, ড. জাফুরুল্লাহ চৌধুরী প্রমুখ।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যান্য কমিশনাররা ও ইসি সচিব উপস্থিত আছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।