নির্বাচনের বাকি আর মাত্র চারদিন। কিন্তু এ সময়েও দেশে নেই সাবেক রাষ্ট্রপতি ও দেশের রাজনীতির অন্যতম ক্রীড়ানক হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে তিনি আগামীকাল বুধবার দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
২০১৪ সালের একতরফা নির্বাচনের আগে এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় তিনি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে অনেক নাটকীয় দৃশ্যের অবতারণা করেছিলেন।
গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। এরশাদের সফরসঙ্গী রয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তার ভাগ্নে জামাই জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সাবেক এ রাষ্ট্রপতির গত সোমবার দেশে ফেরার কথা থাকলেও মেডিকেল চেকআপ শেষ না হওয়ায় ফিরতে পারেননি বলে দলে থেকে জানানো হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



