ঢাকাFriday , 21 August 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Link Copied!

Dead-লাশময়মনসিংহের ভালুকা উপজেলার ভান্ডাব নামক স্থানে ৩০ ঊর্ধ্ব এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে একটি মৎস্য খামারের পানিতে মাথা ও গলা ডুবন্ত এবং বাকি অংশ ডাঙায় অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃতর গায়ের রং ফর্সা, পড়নে কালো বোরকা, খয়েরি, কমলা রং এর প্রিন্টের মেক্সি।

ধারনা করা হচ্ছে, অন্য কোন অজ্ঞাত স্থানে হত্যা করে ঘটনাস্থলে ওই নারীকে ফেলে রেখে গেছে। লাশটি শনাক্ত করার জন্য সিআইডি ও পিবিআই পুলিশের দুটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, মৃতর গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24