ঢাকাMonday , 24 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৬ প্রার্থীর আপিলে চেম্বার আদালতের ‘নো অর্ডার’

Link Copied!

আপিল আবেদনেও প্রার্থিতা ফিরে পেলেন না বিএনপির ছয় প্রার্থী। পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান এ প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করলে এ বিষয়ে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার জজ আদালত।

প্রার্থিতা ফিরে পেতে ছয় উপজেলা চেয়ারম্যানের করা আপিল আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি নুরজ্জামানের চেম্বার জজ আদালত আজ সোমবার এ আদেশ দেন। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ছয় উপজেলা চেয়ারম্যানের প্রার্থী হওয়ার সুযোগ আর থাকছে না।

ছয় উপজেলা চেয়ারম্যান হলেন- জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদ, রাজশাহী-৫ নাদিম মোস্তফা, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন ও ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক।

আদালতে আপিল করার পরিপ্রেক্ষিতে অন্তত ১৬টি আসনে বিএনপির প্রার্থিতা বাতিল বা স্থগিত হয়েছে। এতে করে এসব আসনে দলটি প্রার্থীশূন্য হয়ে পড়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24