ঢাকাThursday , 20 August 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ডুবায় মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

Link Copied!

Dead-মৃত্যুময়মনসিংহের তারাকান্দায় ডুুুবায় মাছ ধরতে গিয়ে হৃদয় আহমেদ (১২) জীবন আহমেদ (৮) নামে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাই চান্দপুর গ্রামের চান্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

মৃত হৃদয় আহমেদ ও জীবন আহমেদ উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামের চান্দপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি বাবুল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ১০নং বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, বিকালে ডুবায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষযটি খুবই দুঃখ্যজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে তারাকান্দা ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থ্যলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলেই আছে। তবে, দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24