ঢাকাMonday , 24 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে

Link Copied!

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। এতে আরো ১ হাজারের বেশি লোক আহত হয়েছে।

জীবিতদের সন্ধানে অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। সোমবার জাতীয় দুর্যোগ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, ‘নিহতের সংখ্যা ও ক্ষতির পরিমাণ আরো বাড়বে।’

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবারের সুনামিতে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। সংস্থাটি জানিয়েছে, ‘ক্র্যাকাটোয়া’ আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের তলদেশে সৃষ্ট ভূমিধসের কারণে এ সুনামি হয়।

জাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সুন্দা স্ট্রেইট উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে।

নিহতের এ ঘটনাগুলো প্যানডেংলাং, লামপাং ও সেরাং অঞ্চলে ঘটেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।