ঢাকাSunday , 16 August 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বাসচাপায় অটোচালক নিহত

Link Copied!

Accidentময়মনসিংহের ভালুকায় বাসচাপায় আবু সাঈদ (৩২) নামের এক অটোচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার চাপারবাড়ি গ্রামের আছর আলীর ছেলে। আজ রবিবার (১৬ আগস্ট) পৌনে ১০টার দিকে পৌর সভার কাঠালী গ্রামের শেখ জহুর উদ্দিন সিএনজি স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনের পাশে ওই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস উপজেলার কাঠালী গ্রামের শেখ জহুর উদ্দিন সিএনজি স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিহ মহাসড়কে ময়মনসিংহগামী লেন ও ধামশুরগামী সড়কের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক আবু সাঈদ গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাদিউল ইসলাম ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24