ঢাকাSunday , 23 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

একটি ঘটনায় কয়েকটি দেশের মধ্যে বাকযুদ্ধ

Link Copied!

মাল্টার একটি বিমান অভিবাসীদের একটি জাহাজ থেকে নবজাত শিশু এবং তার মাকে হেলিকপ্টারের মাধ্যমে জাহাজ থেকে তুলে নিয়েছে। এই ঘটনা নিয়ে বাকযুদ্ধ শুরু হয়েছে কয়েকটি দেশের মধ্যে।

ঐ জাহাজে আরো তিনশো মানুষ রয়েছে। এটি স্পেনের অভিবাসী উদ্ধারকারী জাহাজ।

মাল্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই তিনশো জনের খাবার দেয়নি তারা। তবে মাল্টা এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

প্রোঅ্যাকটিভিয়া চ্যারিটি নামে একটি প্রতিষ্ঠান বলছে, শিশুটি তিন দিন আগে লিবিয়ার একটা সমুদ্র সৈকতে জন্ম নেয় এবং তার জীবন এখন শঙ্কার মধ্যে রয়েছে।

প্রোঅ্যাকটিভিয়ার নৌকা মাল্টা, ইটালিতে প্রবেশ করতে দেয়া হয়নি। এদিকে ফ্রান্স, তিউনেশিয়া এবং লিবিয়ার কাছে সাহায্য চেয়ে কোনো লাভ হয়নি।

মাল্টার একজন মুখপাত্র বলেছেন, বিমানে করে উদ্ধারের ঘটনাটি করা হয়েছে মাল্টার নিয়ম নীতির বাইরে গিয়ে।

শুক্রবার লিবিয়ার কাছে সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে এই দাতব্য সংস্থাটি ইন্সটাগ্রামে পোস্ট করেছিল ৩১১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে অন্তঃসত্ত্বা, শিশুরা রয়েছে।

সমুদ্রে তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাচাঁনো হয়েছে। তারা এটাও জানায় মাল্টা তাদেরকে খাবার সরবরাহ করা থেকে বিরত থেকেছে।

সাথে যোগ করেছে ‘এটা বড়দিন হতে পারে না।’

এদিকে ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন ইটালির বন্দরগুলো বন্ধ এবং অভিবাসীদের সেখানে ঢুকতে দেয়া হবে না।

তিনি একটি খাবারের ছবি পোস্ট করেন এবং লেখেন তিনি ভালোভাবে খেয়েছেন।

সাথে সাথে এর উত্তরে প্রোঅ্যাকটিভিয়াসের প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্প বলেছেন পরবর্তী প্রজন্ম তাকে নিয়ে লজ্জিত হবে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলছে, এই বছরের শুরু থেকে ইটালি এবং মাল্টা যাওয়ার পথে ১৩শ’ বেশি মানুষ মারা গেছে।

জাতিসঙ্ঘ বলছে, যারা লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে তারা ‘অকল্পনীয় ভীতিকর’ অবস্থার মধ্যে পড়ছে।

বেশিরভাগ নারী এবং কিশোরী মেয়েরা বলছে তারা চোরাচালানকারী বা মানবপাচারকারীদের কাছে ধর্ষণের শিকার হয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24