ঢাকাTuesday , 11 August 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্তদের চিকিৎসায় সহযোগীতার হাত বাড়ালেন মেসি

Link Copied!

Mesi Coronaমহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার আগে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা করোনা চিকিৎসায় নিজের শহর রোজারিওর হাসপাতালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হাসপাতালে ৫০টি ভেন্টিলেটর দিয়েছেন তিনি।

লাতিন আমেরিকায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

রোগীদের সুচিকিৎসার স্বার্থেই রোজারিও শহরের একটি হাসপাতালে ৫০টি ভেন্টিলেটর দিলেন মেসি। মে মাসেও মেসির ফাউন্ডেশন থেকে কৃত্রিম ভেন্টিলেটর দান করা হয়েছিল।

ছোঁয়াচে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এর আগে এক মিলিয়ন ইউরো দান করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24