ঢাকাSaturday , 22 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Link Copied!

নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারণায় অংশ নিতে আগামীকাল রোববার রংপুর সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর সফরকালে তিনি জেলার দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এছাড়াও তিনি একই দিন দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24