ঢাকাSaturday , 8 August 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় করোনার উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Link Copied!

বালিয়ান-চেয়ারম্যানময়মনসিংহের ফুলবাড়ীয়ায় করোনা উপসর্গ নিয়ে এক চেয়ারম্যানের মৃত্যুম হয়েছে। নিহত আশরাফুজ্জামান সরকার (৫৫) উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বেশ কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্ঠ জনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোর ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, বেশ কদিন ধরে ঠান্ডা জ্বর ও শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার ভোর রাতে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিকাল সাড়ে তিনটায় মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মেহের গ্রামের তার পিতার কবরের পাশে দাফন করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।