ঢাকাSunday , 2 August 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনা: ভারতে একদিনে ৮৫৩ মৃত্যু

Link Copied!

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৭৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৫০ হাজার ৭২৩।

রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩৭ হাজার ৩৬৪ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬২৯ জন।

দেশটিতে গত এক সপ্তাহেরও ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার (১ আগস্ট) রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।