ঢাকাSunday , 26 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ময়মনসিংহের সিনিয়র জেল সুপারের মৃত্যু

Link Copied!

আবু-জাহেদকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ মারা গেছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ১টায় রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। ময়মনসিংহ বিভাগের ডিআইজি-প্রিজন জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা অধিদফতরের প্রশাসন বিভাগের এআইজি (প্রিজন্স) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহেদকে গত ১১ জুলাই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান বলেন, মো. আবু জাহেদ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। দুপুর ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কারা সূত্র জানায়, আবু জাহেদ গত ৫ জুলাই প্রথমবারের মতো জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েন। ৭ জুলাই অসুস্থতা বাড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনার নমুনা পরীক্ষা করা হলে নেগেটিভ আসে। তবে তার শ্বাসকষ্ট ক্রমেই বাড়তে থাকে।

১১ জুলাই সন্ধ্যায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই তিনি ভর্তি ছিলেন।

আবু জাহেদ ১৯৯১ সালে কারা বিভাগে যোগদান করেন। পর্যায়ক্রমে যশোর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং পাবনা, রাঙামাটি, জামালপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা, বগুড়া, ঝিনাইদহ, পাবনা ও সাতক্ষীরা জেলা কারাগারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৪ মার্চ ২০২০ তারিখে তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24