ঢাকাSaturday , 25 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Link Copied!

Dead-লাশনেত্রকোণার দুর্গাপুরে নিখোঁজের তিনদিন পর শনিবার সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের দাখিলাই গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে কৃষক সাহেদ আলীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক একই গ্রামের মৃত আক্তার হোসেনের পুত্র ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জমিতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয় । এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় তিনি । পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি । পরে আজ বিকেলে নিজ বাড়ির পুকুরেই মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন । সন্ধ্যায় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, কোন খবর পাওয়া মাত্রই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি । রিপোর্ট না আসা পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছে না । তবে এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।