ঢাকাMonday , 20 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুড় বাড়ি ঘুড়ি ওড়াতে গিয়ে নদীতে ময়মনসিংহের যুবক নিখোঁজ

Link Copied!

যুবকঘুড়ি উদ্ধারে নদীতে নেমে মজিবর (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নিখোঁজ মজিবরের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে সংসার চালাতেন। পরে শখের বসে রবিবার (১৯ জুলাই) দুপুরে ঘুড়ি ওড়াতে তার শ্বশুর বাড়ি এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে যান।

ঘুড়ি উড়িয়ে দেন কিন্তু বাতাস না থাকায় ঘুড়িটি বাঁশি ঈদগাহ মাঠ সংলগ্ন লৌহজং মাঝ নদীতে পড়ে যায়। মজিবর ঘুড়িটি উদ্ধারে সাঁতার দেন। কিছুদূর সাঁতরিয়ে হাঁপিয়ে যাওয়ায় আর এগোতে না পেরে পাড়ে ওঠার চেষ্টা করেন। ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করার জন্য নদীতে নেমে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সেই চেষ্টা বিফলে যায় এবং মূহূর্তের মধ্যেই মজিবর পানির তলদেশে ডুবে যান।

পরে স্থানীয়রা এলেঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। সাড়ে পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ ব্যক্তিকে না পাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24