ময়মনসিংহের নান্দাইলে জুয়া খেলার অভিযোগে গোলাম মোস্তফা নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় মুশুল্লী ইউনিয়ন পরিষদের সদস্য।
পুলিশি অভিযানকালে এসময় এরশাদ মিয়া নামে অপর এক ইউপি সদস্য ও আরও কয়েকজন জুয়ারো আসর থেকে পালিয়ে যান। গতকাল সোমবার রাতের এ ঘটনায় নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার চপই বাজারে ইউপি সদস্য এরশাদের দোকানে জুয়া খেলার আসর বসানো হয়েছিল।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



