ময়মনসিংহের ভালুকা উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় তোফাজ্জল হোসেন গাজী (৩০) নামে এক মোবাইল মেকানিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের (এস আই) মো. হাদিউল ইসলাম।
এর আগে রবিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভালুকা উপজেলার কাঠালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উর্মি সিএনজি পাম্পের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন গাজী ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ধলিকুড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকা বাজার থেকে তোফাজ্জল হোসেন গাজী প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন। তিনি ভালুকা কাঠালী এলাকায় আসলে। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের (এস আই) মো. হাদিউল ইসলাম জানান, তোফাজ্জল হোসেন গাজীকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।



