ঢাকাThursday , 20 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নাটোর জেলা জামায়াতের আমীরকে পুলিশ পরিচয় তুলে নিয়ে মারপিট

Link Copied!

নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উজ্জামান কে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে বাড়ি থেকে তুলে নিয়ে মারপিট করে আহত অবস্থায় ফেলে রেখে গেছে সাদা পোশাকধারীরা।

আজ বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়ার শেরকোলের তার বাড়ি থেকে তুলে নিয়ে নলডাঙ্গা উপজেলার আঁচরাখালী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় সাদা পোশাকধারীরা। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।

পরিবার থেকে পুলিশ পরিচয় তুলে নিয়ে যাওয়ার দাবি করা হলেও পুলিশ এর দায় অস্বীকার করেছে।

আহত বেলালউজ্জামান, তার পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি মাইক্রোবাসে অধ্যাপক বেলাল উজ্জামানকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরারা। তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রশাসনের লোক বলে দাবি করে। বেলা ১১টার দিকে তাকে নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালী এলাকায় রাস্তার ধারে ফেলে রেখে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বেলালুজ্জামানকে উদ্ধার করে নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার রক্তক্ষরণ বন্ধ না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর সৈকত হাসান জানান, তারা এ ধরনের কোনো আটক বা অভিযান পরিচালনা করেননি। নাটোর

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, তিনি এ ধরনের কোনো অভিযানের সংবাদ পাননি।

এদিকে সিংডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে সংবাদকর্মীদের মাধ্যমে জেনে বিষয়টি খতিয়ে দেখছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24