ঢাকাFriday , 10 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

Link Copied!

করোনাভাইরাসের সংক্রমণরোধে সিলেট মহানগরীসহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর সিলেট মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের জীবাণুনাশক টানেল উদ্বোধনের সময় পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ জানান।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জীবাণুনাশক টানেলের উদ্বোধন করে তার যথোপযুক্ত ব্যবহারেরও অ‍নুরোধ জানান তিনি।

ড. মোমেন বলেন, সতর্কতার মাধ্যমে করোনা মহামারি প্রতিরোধ করে আমরা করোনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো।

সিলেটের বেসরকারি সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক টানেলগুলো দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নাজমুল হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রেজা চৌধুরী ও ডা. হেলাল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।