ঢাকাTuesday , 7 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রডের বদলে বাঁশ ব্যবহার করা সেই ইউপি সদস্য বরখাস্ত

Link Copied!

ইউড্রেইন তৈরিতে রড়ের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১২ নম্বর আছিমপাটুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) আওতায় এ ইউড্রেইন নির্মাণ কাজের জন্য নেওয়া প্রকল্প কমিটির সভাপতি ওই ইউপি সদস্য।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেইন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে চালাইয়ের কাজ করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

ইউড্রেইন নির্মাণ অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৪ জুলাই প্রকাশিত হওয়ার পরের দিন (৫ জুলাই) উপ-পরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিনে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন পাঠানোর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।

আছিমপাটুলী ইউনিয়নে এলজিএসপির আওতায় ২৫ লাখ ৫৬ হাজার টাকার বেশি ব্যয়ে ১০টি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের এলঙ্গি-কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্না্র বাড়ির সড়কের তালেব আলীর জমির পাশে দুই লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।