ঢাকাWednesday , 19 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার নতুন সংবিধান রচনায় ফের রাশিয়া, তুরস্ক ও ইরানের চাপ

Link Copied!

সিরিয়ার জন্য একটি নতুন সংবিধান রচনার দায়িত্বে নিয়োজিত কমিটি আগামী বছরের গোড়ার দিক থেকেই কাজ শুরু করবে বলে রাশিয়া, তুরস্ক, ইরান ও জাতিসঙ্ঘ মঙ্গলবার আশাবাদ ব্যক্ত করেছে। খবর এএফপি’র।

মস্কো ও তেহরান সমর্থিত দামেস্ক সরকার এখন পর্যন্ত এই কমিটির ব্যাপারে সম্মত হয়নি। তারা কেবলমাত্র সিরিয়ার বিদ্যমান সংবিধান পুনঃসংস্কার প্রক্রিয়াকে সমর্থন করবে।

এদিকে সিরিয়া বিষয়ক জাতিসঙ্ঘ দূত স্টাফান ডি মিসতুরার সাথে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিন দেশের পক্ষ থেকে একটি যৌথ ঘোষণা পাঠ করেন। এসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহম্মদ জাভেদ জারিফ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার পাশে ছিলেন।

লাভরভ বলেন, রাশিয়া, ইরান ও বিরোধী পক্ষের সমর্থক তুরস্ক ‘আগামী বছরের শুরুতে জেনেভায় সাংবিধানিক কমিটির প্রথম বৈঠক আয়োজনের ব্যাপারে প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছে।’

এই কমিটি সিরিয়ায় জাতিসঙ্ঘ শান্তি প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। আর এটার লক্ষ্যই হচ্ছে দেশটিতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যাতে সিরিয়ায় চলা সাত বছরের যুদ্ধের অবসান ঘটে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24