ঢাকাMonday , 6 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় করোনায় আক্রান্ত আড়াই হাজার ছাড়ালো

Link Copied!

খুলনায় নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৯২ জন।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ সোমবার (৬ জুলাই) সকালে জানান, রোববার (৫ জুলাই) খুমেকের আরটি-পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১০০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এতে খুলনার নমুনা ছিল ২৫৮টি; যার মধ্যে ৯২ জন পজিটিভ।

এছাড়া বাগেরহাট জেলার পাঁচজন, যশোরের দুইজন ও নড়াইল জেলার একজনের পজিটিভ রিপোর্ট এসেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা জানান, খুলনায় মোট আক্রান্ত ২ হাজার ৫২৫ জনের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪৭৪ জন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।